banglateinmant

Entertainment :

পাকিস্তানের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা...


 


দেশে-বিদেশে সমান জনপ্রিয় বলিউডি অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। প্রায়ই দেশ ও দেশের বাইরে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রস্তাব পান তিনি। সম্প্রতি পাকিস্তানের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার বিনিময়ে তাঁকে আড়াই কোটি রুপির এক প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু বিনয়ের সঙ্গে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন এই ‘এক থা টাইগার’ তারকা।


ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, পাকিস্তান থেকে এর আগেও প্রস্তাব পেয়েছেন ক্যাটরিনা। সেখানকার বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে প্রায় নিয়মিতই তাঁর কাছে প্রস্তাব আসে। কিন্তু প্রতিবারই তিনি এসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।


সূত্রটি আরও জানিয়েছে, ক্যাটরিনা বলিউডের অভিনেত্রী হলেও তাঁকে দেখে ইউরোপীয় মনে হয়। কারণ, তাঁর মা একজন ব্রিটিশ। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন ক্যাটরিনা। মাঝেমধ্যেই সেসব দেশ থেকে তিনি অনুরোধ পান অনুষ্ঠান করার। পাকিস্তান থেকেই বেশি অনুরোধ এসেছে তাঁর কাছে। কিন্তু ভারত-পাকিস্তানের চিরবৈরিতার বিষয়টি মাথায় রেখে সেখানে না যাওয়ার সিদ্ধান্তে অটল ক্যাটরিনা।


ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানে বলিউডের অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ক্যাটরিনা কাইফ। সেখানে জনপ্রিয়তার বিচারে ক্যাটরিনার পরেই আছেন কারিনা কাপুর।

















নির্দেশ উপেক্ষাকারী পোশাক কারখানার মালিকদের বিরুদ্ধে বিজিএমইএ কোনো ব্যবস্থা নিতে পারবে বলে মনে করেন কি?

Prothom alo Ittefaq
Songbad
Songbad daily destiny
daily suprovat bangladesh ctg
daily Azadi Daily Uttar Purba
Daily Khowai
shaptahik