banglateinmant

Entertainment :

বলিউডে শুভ্র দেব ...



রুনা লায়লা ও জেমসের পর এবার হিন্দি ছবির গানে নাম লেখাতে যাচ্ছেন বাংলাদেশের আরেক সংগীতশিল্পী শুভ্র দেব। শুভ্র দেব শুধু গানই গাইবেন না, তিনি চারটি গানের সংগীত পরিচালনার কাজও করবেন। এর মধ্যে মুম্বাই গিয়ে কথা পাকা করেও এসেছেন তিনি।

গত মাসের শেষ দিকে তিনি মুম্বাই গিয়েছিলেন লেখক ও পরিচালক সেলিম রাজার আমন্ত্রণে। সেখানে তাঁকে সেলিম রাজার নির্মিতব্য ছবি ‘প্যায়ার কা পাংগা’র চারটি গানের সংগীত পরিচালনার প্রস্তাব দেওয়া হয়। গানগুলোতে কণ্ঠ দেবেন কুমার শানু, শ্রেয়া ঘোষাল ও সুনিধি চৌহান। একটি গান শুভ্র দেব নিজেও গাইবেন। ‘প্যায়ার কা পাংগা’ ছবিটি তৈরি হবে পিরামিড প্রোডাকশনের ব্যানারে।

এর মধ্যে দেশে ফিরে গানগুলোর সংগীতায়োজন নিয়ে কাজ শুরু করেছেন শুভ্র দেব। তবে চূড়ান্ত রেকর্ডিং আগস্ট মাসে শুরু করবেন বলে জানান তিনি।
জানা গেছে, আগামী মাসেই নেপালের কাঠমান্ডুতে ‘প্যায়ার কা পাংগা’ ছবির শুটিং শুরু হবে।

মুম্বাই চলচ্চিত্রে অভিষেক প্রসঙ্গে শুভ্র দেব বলেন, ‘আমি কিন্তু এর আগেও বিদেশে অনেক কাজ করার সুযোগ পেয়েছি। চেষ্টা করেছি, বাংলাদেশের যোগ্যতাকে সঠিকভাবে বিকাশের। সে হিসেবে মুম্বাই চলচ্চিত্রে সংগীত পরিচালনা ও গান করার সুযোগটি আমাকে কয়েক ধাপ এগিয়ে দিল। এটা আমার জন্য ভীষণ ভালোলাগার। কুমার শানু, শ্রেয়া ঘোষাল ও সুনিধি চৌহানের মতো শিল্পী আমার সুরে গাইবে—এটা আমার জন্য কতটা আনন্দের, তা আসলে বলে বোঝানো মুশকিল।’

শুভ্র দেব বলেন, ‘গত মাসের শেষ দিকে মুম্বাই যাওয়ার পর সেখানকার একটি সংবাদ সম্মেলনে আমি অংশ নিই। সাংবাদিকদের সামনে পরিচালক সেলিম রাজা আমাকে যেভাবে সম্মানিত করেছেন, তা ভোলার নয়। তিনি আমার বাংলা গানের অনেক প্রশংসা করেন। আমাকে তুলে ধরেন পেপসির সাবেক শুভেচ্ছা-দূত হিসেবে। অনুষ্ঠানে সেলিম রাজা আমাকে বলেন, বাংলার আরডি বর্মণ, বাপ্পী লাহিড়ী, প্রীতম, শান থেকে শুরু করে অনেকেই আছেন, যাঁরা মুম্বাই মাতাচ্ছেন আপন যোগ্যতায়। সুতরাং চাইলে তুমিও পারবে মুম্বাই কাঁপাতে—গানে গানে।’

শুভ্র দেব বলেন, ‘সত্যি বলতে এই কাজটি আমার জন্য বড় একটি চ্যালেঞ্জও বটে।’
এদিকে শুভ্র দেব ‘প্যায়ার কা পাংগা’ ছবির গানের ব্যস্ততার পাশাপাশি চলতি মাসের ২২ তারিখে যাচ্ছেন অস্ট্রিয়া ও ভিয়েনায়। সেখানে দুটি বড় স্টেজ শোতে অংশ নেবেন। এরপর আমেরিকা সফরেও যাওয়ার কথা রয়েছে তাঁর। ফিরবেন জুলাইয়ের প্রথম সপ্তাহে।

উল্লেখ্য, শুভ্র দেব ১৯৯৪ সালে আন্তর্জাতিকভাবে পেপসির শুভেচ্ছা-দূত হিসেবে মনোনীত হয়েছিলেন। একই সময়ে ভারত থেকে আমির খান ও পাকিস্তান থেকে আওয়াজ ব্যান্ডের হারুনকে শুভেচ্ছা-দূত হিসেবে নির্বাচিত করা হয়। এ ছাড়া ২০০২ সালে শায়ের বেদীর পরিচালনায় এমটিভিতে শুভ্র দেবের আটটি গান নিয়ে একটি অনুষ্ঠানও দেখানো হয়।

















নির্দেশ উপেক্ষাকারী পোশাক কারখানার মালিকদের বিরুদ্ধে বিজিএমইএ কোনো ব্যবস্থা নিতে পারবে বলে মনে করেন কি?

Prothom alo Ittefaq
Songbad
Songbad daily destiny
daily suprovat bangladesh ctg
daily Azadi Daily Uttar Purba
Daily Khowai
shaptahik