এক-জীবনে কত ঘটনাই জন্ম দিয়েছেন বলিউডের অভিনেত্রী মল্লিকা সেরওয়াত। বর্তমানে তিনি হলিউডের অভিনেত্রী হিসেবে একদিকে যেমন সুনাম কামিয়ে চলেছেন অন্যদিকে নানা কীর্তিকলাপ করে আলোচনাতেও রয়েছেন নিয়মিত।
চলতি বছর অস্কার আয়োজনে তার অভিনীত ‘হিসস’ ছবির প্রচারণার জন্য গায়ে বিরাট সাপ জড়িয়ে বিকিনি পরে অনুষ্ঠানস্থলে হাজির হয়ে সবাইকে ভড়কে দিয়েছিলেন।
চলতি কান ফেস্টিভ্যালেও তিনি এমন আরেকটি কাণ্ড ঘটিয়েছেন। স্বচ্ছ কালো গাউনে নিজেকে মুড়িয়ে হাজির হয়েছেন কান ফিল্ম ফেস্টিভ্যালের মূল অনুষ্ঠানস্থলে।
স্বচ্ছ কালো গাউনের ভেতর দিয়ে তার বিকিনিসহ শরীর এতটাই স্পষ্ট হয়ে ফুটেছিল যে ফটোগ্রাফাররা হামলে পড়েছিল তার ছবি তোলার জন্য।
কালো গাউনের সঙ্গে কালো বিকিনি আর কালো হাইহিলে তাকে হলিউডের যে কোন আকর্ষণীয় অভিনেত্রীর চাইতে কোন অংশে কম আকর্ষণীয় লাগছিল না।
আর এ-জন্যই বিভিন্ন মাধ্যম থেকে আসা ফটোসাংবাদিক ও ফটোগ্রাফাররা পটাপট ছবি তুলছিল তার। আর তিনিও তাদের সামনে নিজেকে মেলে ধরেছিলেন উদারভাবে।
মল্লিকার এ-নতুন ধরনের ফ্যাশন পোশাকে উপস্থিত ক্যামেরাম্যানরা ছবি তোলার ভাল আইটেম পেলেও উপস্থিত হলিউড ও বলিউড তারকাদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছিল।
এ-আয়োজনে কোন কোন তারকা বিকিনি পরে হাজির হলেও মল্লিকার এ-ব্যতিক্রম ফ্যাশন পোশাক আবার ফ্যাশন ডিজাইনারদের প্রশংসা কুড়িয়েছে।
আর ফ্যাশন ডিজাইনাররা বলছেন ফ্যাশনের দিক বিবেচনা করলে মল্লিকা এবারের কান ফেস্টিভ্যালে অনেককেই পেছনে ফেলে দিয়েছেন ব্যতিক্রমধর্মী এ-পোশাক পরিধানের মধ্য দিয়ে।
নির্দেশ উপেক্ষাকারী পোশাক কারখানার মালিকদের বিরুদ্ধে বিজিএমইএ কোনো ব্যবস্থা নিতে পারবে বলে মনে করেন কি?