banglateinmant

Entertainment :

বিয়ে করলেন অপি করিম ... ...



অভিনয়শিল্পী অপি করিম আবার নতুন জীবন শুরু করলেন। নাটক ও বিজ্ঞাপনচিত্র নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সঙ্গে তাঁর বিয়ে হলো গত ২ সেপ্টেম্বর। ঢাকার শ্যামলীতে অপির বাবার বাসায় ঘরোয়াভাবে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা।

অপি করিম এখন জার্মানিতে ল্যান্ডস্কেপ আর্কিটেকচার বিষয়ে পড়াশোনা করছেন। সম্প্রতি ছুটি কাটাতে দেশে এসেছেন তিনি। বিয়ে নিয়ে গতকাল বৃহস্পতিবার অপি করিম বলেন, ‘উজ্জ্বলের কয়েকটি নাটক ও টেলিছবিতে আমি কাজ করেছি। এ বছর এপ্রিলে জার্মানি থেকে ছুটি কাটাতে ঢাকায় আসি। তখন উজ্জ্বল বিয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। ব্যাপারটি ওই সময় কাউকে জানাইনি। জার্মানিতে গিয়ে বিষয়টি নিয়ে অনেক ভেবেছি। এবার দেশে ফিরেছি ২৪ আগস্ট। ফিরে আমার পরিবারকে জানাই। এরপর দুই পরিবার থেকে আমাদের বিয়ের ব্যাপারটি চূড়ান্ত করা হয়।’

উজ্জ্বল বলেন, ‘অপি যখন জার্মানিতে ছিল, তখন আমাদের মধ্যে যোগাযোগ অব্যাহত ছিল। আমরা খুব দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে চাইনি। একটু সময় নিয়ে, খুব ভেবেচিন্তে তবেই দুজন গত আগস্ট মাসে একটি সিদ্ধান্ত নিয়েছি। দুই পরিবারের সবাই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।’

উজ্জ্বল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন। এখন ব্যস্ত আছেন নাটক, টেলিছবি ও বিজ্ঞাপনচিত্র নির্মাণ নিয়ে। উজ্জ্বলের পরিচালনায় অপি ছায়াফেরী, তিতির সুখ, সাদাআলো সাদাকালো, অক্ষয় কোম্পানির জুতো, ছায়াচোখ জলছাপ, যে জীবন ফড়িংয়ের, থতমত এই শহরেতে অভিনয় করেছেন। জানা গেছে, বছরের শেষ দিকে এই নতুন দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

















নির্দেশ উপেক্ষাকারী পোশাক কারখানার মালিকদের বিরুদ্ধে বিজিএমইএ কোনো ব্যবস্থা নিতে পারবে বলে মনে করেন কি?

Prothom alo Ittefaq
Songbad
Songbad daily destiny
daily suprovat bangladesh ctg
daily Azadi Daily Uttar Purba
Daily Khowai
shaptahik