banglateinmant

Entertainment :Shagota at  flim

 আবার চলচ্চিত্রে স্বাগতা ... ...



স্বাগতা প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন জয়নাল আবেদীনের শত্রু শত্রু খেলায়। এরপর অভিনয় করেন কোটি টাকার ফকির, অশান্ত মন ও সূচনা রেখায়। এবার পাঁচ নম্বর চলচ্চিত্রের কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। ছবিটির নাম সন্তানের মত সন্তান। পরিচালনা করবেন শাহীন-সুমন। সম্প্রতি ছবিটিতে অভিনয়ের ব্যাপারে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন স্বাগতা। ২৪ জুন থেকে শুটিংয়ে অংশ নেবেন তিনি।

স্বাগতা বলেন, ‘আমার প্রথম চলচ্চিত্র ছিল মান্না ভাইয়ের বিপরীতে। এরপর মারুফসহ আরও বেশ কয়েকজনের সঙ্গে অভিনয় করেছি। এবার কাজ করব আমিন খানের সঙ্গে। নিঃসন্দেহে ভালো লাগছে আবার ছবিতে কাজ করছি ভেবে।’

স্বাগতা আরও বলেন, ‘এখানে আমাকে ধনীর দুলালী হিসেবে দেখানো হবে। আমার সঙ্গে একটা সময় আমির খানের প্রেমের সম্পর্ক তৈরি হবে। তারপর বেশ কিছু ঘটনার মধ্য দিয়ে গল্পটা এগোতে থাকবে।’

স্বাগতা ছাড়াও সন্তানের মত সন্তান ছবিতে আরও অভিনয় করবেন শাকিব খান, সাহারা, রত্না প্রমুখ।

















নির্দেশ উপেক্ষাকারী পোশাক কারখানার মালিকদের বিরুদ্ধে বিজিএমইএ কোনো ব্যবস্থা নিতে পারবে বলে মনে করেন কি?

Prothom alo Ittefaq
Songbad
Songbad daily destiny
daily suprovat bangladesh ctg
daily Azadi Daily Uttar Purba
Daily Khowai
shaptahik