banglateinmant

Entertainment : Aishwarya in cannes

কানে দ্যুতি ছড়ালেন ঐশ্বরিয়া ... ...



বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক ও আলোচিত আসর ‘কান চলচ্চিত্র উত্সবে’ এবার বলিউড থেকে অংশ নিয়েছেন বেশ কজন তারকা। ফ্রান্সে গতকাল বুধবার ১১ মে থেকে এ উত্সব শুরু হয়েছে। চলবে ২২ মে পর্যন্ত। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, গতকাল কান চলচ্চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন সবার মাঝে দ্যুতি ছড়িয়েছেন। তাঁর সাজ-পোশাক থেকে শুরু করে সবকিছুতে ছিল জমকালো ভাব। উত্সব শুরুর আগে লালগালিচায় হাঁটার সময় ঐশ্বরিয়া তাঁর ‘মিলিয়ন ডলার’ মূল্যের হাসিতে সবাইকে মুগ্ধ করেন বলে জানা গেছে।

আরও জানা গেছে, কান চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনীতে আমেরিকান কমেডি ছবি ‘মিডনাইট ইন প্যারিস’ প্রদর্শিত হয়। কান চলচ্চিত্রের ৬৪তম এ আসরে বলিউডের আরও অভিনয়শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন সাইফ আলী খান, রানী মুখার্জি, সোনম কাপুর, মল্লিকা শেরাওয়াত, ফ্রিডা পিন্টো, মিনিষা লাম্বা এবং নির্মাতা করণ জোহর।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে বলিউডের এ অভিনয়শিল্পীরা কান চলচ্চিত্রে অংশ নিয়ে আসছেন। অপরদিকে এবারই প্রথমবারের মতো কান চলচ্চিত্রে অংশ নেওয়ার সুযোগ মিলেছে অভিনেতা সাইফ আলী খানের।

















নির্দেশ উপেক্ষাকারী পোশাক কারখানার মালিকদের বিরুদ্ধে বিজিএমইএ কোনো ব্যবস্থা নিতে পারবে বলে মনে করেন কি?

হ্যাঁ - 19.6%
না - 80.4%

Total votes: 551
Prothom alo Ittefaq
Songbad
Songbad daily destiny
daily suprovat bangladesh ctg
daily Azadi Daily Uttar Purba
Daily Khowai
shaptahik