banglateinmant

Banglatainment

অবশেষে বিচ্ছেদ ...

অবশেষে নাটকের দুই অভিনয়শিল্পী অপূর্ব ও প্রভার বিয়ে ভেঙে গেল। গত ১১ ফেব্রুয়ারি দুই পরিবারের সম্মতিতে তাদের ডির্ভোস ঘটে। গত বছরের ১৯ আগস্ট অপূর্ব-প্রভার আকস্মিক বিয়ের সিদ্ধান্ত মিডিয়ায় আলোচিত হয়। এর আগে ব্যবসায়ী খন্দকার রাজিবের সঙ্গে প্রভার বাগদান অনুষ্ঠিত হয়েছিল।

নিজ নিজ পরিবারের অমতে একটি নাটকের শুটিংয়ের ফাঁকে পালিয়ে বিয়ে করেন অপূর্ব ও প্রভা। বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত প্রসঙ্গে অপূর্ব বলেন, 'মানিয়ে নিতে পারছিলাম না বলেই বিয়ে বিচ্ছেদ ছাড়া আর পথ ছিল না।' এ প্রসঙ্গে প্রভা একটি দৈনিককে বলেন, ডিভোর্সের খবর সুখকর নয় বলেই সঙ্গে সঙ্গে সবাইকে জানাতে চাইনি।

আমার কিছু ভুল ছিল, তার খেসারতও দিয়েছি আমি। নিজের ভবিষ্যৎ জীবন সম্পর্কে প্রভা বলেন, 'এখন পড়াশোনা শেষ করার আগে আর কোনো কিছুর কথাই ভাবতে চাই না আমি। বাবা-মাকে অনেক দুঃখ দিয়েছি, তাদের নির্দেশেই আগামীদিনে পথ চলব।'

















নির্দেশ উপেক্ষাকারী পোশাক কারখানার মালিকদের বিরুদ্ধে বিজিএমইএ কোনো ব্যবস্থা নিতে পারবে বলে মনে করেন কি?

Prothom alo Ittefaq
Songbad
Songbad daily destiny
daily suprovat bangladesh ctg
daily Azadi Daily Uttar Purba
Daily Khowai
shaptahik