banglateinmant

Entertainment :

‘শিউলিমণি’তে ইমন-নিপুন...




চলচ্চিত্রে আবার একসঙ্গে অভিনয় করছেন ইমন ও নিপুন। আজ বৃহস্পতিবার থেকে ঢাকার অদূরে কালিয়াকৈর জমিদারবাড়িতে ছবির চিত্রগ্রহণের কাজে অংশ নিচ্ছেন তাঁরা। এই নতুন ছবির নাম ‘শিউলিমণি’, পরিচালক সাদেক সিদ্দিকী।

ইমন জানিয়েছেন, ‘পরিচালক ও প্রযোজকের আগ্রহের কারণে এই ছবিতে অভিনয় করতে সম্মত হয়েছি। ছবির গল্প শোনার পর আমরাও কাজটি করতে আগ্রহী হই।’

ইমন বলেন, ‘এটা ঠিক যে, “এই তো ভালোবাসা” ছবিটি ছাড়া নিপুন আর আমি একসঙ্গে কোনো বিজ্ঞাপন কিংবা মঞ্চের কোনো অনুষ্ঠানে অংশ নিইনি। ছবিটি নির্মাণের পর অনেকেই আমাদের জুটি হিসেবে ভাবছেন বলে আমার মনে হয়েছে। আরেকটি কথা, “এই তো ভালোবাসা” ছবিটি করতে গিয়ে আমার ও নিপুনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, যা কাজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বেশ কজন পরিচালক এরই মধ্যে আমাদের জুটি করে ছবি তৈরির আগ্রহ প্রকাশ করেছেন।’

ছবির গল্প প্রসঙ্গে ইমন বলেন, ‘এখানে আমাকে একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান হিসেবে দেখানো হবে। আর নিপুন ভালো একজন কণ্ঠশিল্পী, যে সুযোগের অভাবে নিজেকে মেলে ধরতে পারে না। একটা সময় আমি তাকে সহযোগিতা করি। তারপর আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর ঘটনা মোড় নেয় অন্যদিকে। এভাবে নানা ঘটনার মধ্য দিয়ে ছবির গল্প এগোতে থাকে।’
ইমন ও নিপুন অভিনীত প্রথম ছবি ‘এই তো ভালোবাসা’র শুটিং শেষে এখন ডাবিংয়ের কাজ চলছে।

















নির্দেশ উপেক্ষাকারী পোশাক কারখানার মালিকদের বিরুদ্ধে বিজিএমইএ কোনো ব্যবস্থা নিতে পারবে বলে মনে করেন কি?

Prothom alo Ittefaq
Songbad
Songbad daily destiny
daily suprovat bangladesh ctg
daily Azadi Daily Uttar Purba
Daily Khowai
shaptahik