banglateinmant

Bangla Horoscope

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমরা ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি

আপডেট : 20 মে  2013

 
মেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল।

এ সপ্তাহে আপনার ব্যস্ততা বেশ একটু বেড়ে যেতে পারে। এতে ভয় পাওয়ার কিছু নেই। আরে, ব্যস্ত হওয়া তো আনন্দের বিষয়! এই সাত দিনে অনেক লোকের সঙ্গে আপনার যোগাযোগ হবে। কাজেই তৈরি হোন।।


বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে।

এ দেশে জনবিপর্যয় কোনো নতুন ঘটনা নয়। জনদুর্ভোগও একটা নৈমিত্তিক ব্যাপার। ওসব নিয়ে খুব বেশি মাথা ঘামাবেন না। তবে আপনার দায়িত্বগুলো মন দিয়ে করে যান। নিজ দায়িত্ব পালনের মধ্য দিয়েই আপনার সাপ্তাহিক সৌভাগ্যগুলো চলে আসবে।


মিথুন Gemini ২২ মে—২১ জুন।

কারও সঙ্গে ভুল-বোঝাবুঝি হয়ে গেলে মন খারাপ করবেন না। সব ঠিক হয়ে যাবে।


কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই।

যেমনটি বলছিলাম, তেমনটি বলছি, কেমনটি দেখছেন? টিভি খুললে আজকাল ‘এমনটি’ খুব শুনতে পাই। আপনিও কি শোনেন? শুনলে নিশ্চয়ই আপনার মনে হয়, একঘেয়েমি একটা বাজে ব্যাপার। প্রিয় পাঠক, একঘেয়েমি থেকে ছুটি নিন।

 

সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট

আমি আশা করছি, সপ্তাহটি আপনার বেশির ভাগই ভালো কাটবে।

 

কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর।

সাফল্যের পথে আপনি অনেকখানি এগিয়ে গেছেন। বাকি পথটুকুও অবশ্যই যাবেন।


তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর।

সমস্যা মানুষের জীবনে থাকেই। এ সপ্তাহে আপনার সমস্যা আসবে এবং চলেও যাবে। ভয় কী?

বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর।

ব্যস্ততা প্রচণ্ডভাবে বাড়বে—পেশায়, বাড়িতে এবং বাইরে। এসবের মধ্য দিয়ে আপনি পেতে থাকবেন নিরন্তর সাফল্য ও আনন্দ।


ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর।

টাকাপয়সার দিকটা বর্তমান সময়ে আপনার তো বেশ আচ্ছাই চলে গা বলে মালুম হোতা হ্যায়। কী, শুনে খুশি হুয়া তো?


মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি।

কারও কড়া কথা শুনলে এখন আপনি রাগটা একটু সামলে চলবেন। সপ্তাহটা আপনার ভালো যাবে।


কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি।

মনে একটুখানি সন্দেহ রেখে চলুন। সবার সব কথা বিশ্বাস করে ফেলবেন না।

মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ।

ঝড়ের দিনে মামার দেশে গিয়ে যত ইচ্ছা আম কুড়ান—আমার তাতে বিশেষ আপত্তি নেই, তবে দু-চারটে আম যে পিঠে এবং মাথায় পড়তে পারে সেটাও খেয়াল রাখবেন।


কৃতজ্ঞতা : কাওসার আহমেদ চৌধুরী 


















নির্দেশ উপেক্ষাকারী পোশাক কারখানার মালিকদের বিরুদ্ধে বিজিএমইএ কোনো ব্যবস্থা নিতে পারবে বলে মনে করেন কি?

Prothom alo Ittefaq
Songbad
Songbad daily destiny
daily suprovat bangladesh ctg
daily Azadi Daily Uttar Purba
Daily Khowai
shaptahik