আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমরা ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি
আপডেট : 17 জুন 2013
মেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল।
বর্তমান সময়ে আপনি আপনার অন্তর্নিহিত শক্তির শীর্ষে রয়েছেন। প্রিয় মেষ, সামনে এগিয়ে চলুন, আমরা আছি আপনার সাথে।
বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে।
চলতি সপ্তাহটা আপনার রোমান্স ও আনন্দের সাতটি দিন। এর চেয়ে বেশি কেয়া আর বলেগা ভাই!
মিথুন Gemini ২২ মে—২১ জুন।
জারা সামহালকে, সিস্টারস অ্যান্ড ব্রাদারস! চলার গতি বেশি দ্রুত করার কোনো দরকার নেই, সাফল্য এমনিতেই আসবে।
কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই।
এই সপ্তাহে আপনার হাতে ভালো টাকাপয়সা আসবে এবং উড়েও যাবে। ঘাবড়াও মাত। সমস্যা হবে না।
সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট
শীর্ষে অবস্থান করবেন। উঁচু মাথা নিচু হবে না।
কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর।
সাগরে যে শয্যা পেতেছে, তার আবার লজ্জা কিসের? কাজ করে যেতে হবে। ফল আসবে।
তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর।
সামনে এখনো ছোট ছোট কয়েকটি সেতু রয়েছে। অবশ্যই পার হয়ে যাবে।
বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর।
মানুষের শুভকামনাই হবে আপনার সাফল্যের চাবিকাঠি।
ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর।
এই তো চলে এসেছে সমুদ্রের উপকূল, আর ভাবনা কী!
মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি।
গত সপ্তাহের বাজিমাত করা সাফল্যের ধাক্কায় চলতি সাতটি দিনও আপনি সাফল্যই পাবেন।
কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি।
মনে লয়, আপনার বিদেশযাত্রা আছে। একটু দেরি হলেই বা ক্ষতি কী?
মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ।
একটু গা চুলকালেই কি সেটা অ্যালার্জির লক্ষণ? ভাইয়া, এত অল্পে ঘাবড়াও মাত। বড় কোনো ক্ষতি হবে না।
কৃতজ্ঞতা : কাওসার আহমেদ চৌধুরী